গায়ে ও মাথায় জড়ানো লাল কাপড়। একজনের হাতে একটি ঝান্ডা, সেটার মাথায় বাংলাদেশের পতাকা। একজন উদম শরীরে বসে হুইল চেয়ারে, অপর একজন ঠেলছেন সেই চেয়ার। ছয়জন পুরুষের সঙ্গী একজন নারীও। গতকাল শনিবার নাটোরের লালপুরের গৌরীপুরের রাস্তায় দ্রুত চলতে দেখা যায় সাতজনের একটি দলকে। দলের সবার দাবি ‘পাগল’। তাঁদের গন্তব্য সামনের যেকোনো একটি মাজার। সেখানেই নেবেন বিশ্রাম। রাতটাও কাটাবেন।
তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, হুইল চেয়ারে বসা ব্যক্তির নাম বাবু শাহ পাগলা বাবা (৩৪)। তিনি এই দলের নেতা। তাঁর বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়। তাঁকে ঠেলে নিয়ে যাচ্ছেন যে ব্যক্তি, তাঁর নাম আব্দুল হালিম ওরফে ভোদাই পাগলা (৫৬)। ভোদাই পাগলার বাড়ি শেরপুর উপজেলায়।
আব্দুল হালিম ওরফে ভোদাই পাগলা বলেন, বগুড়ার মহাস্থানগড়ে হযরত শাহ্ সুলতান মাহমুদ বলখী (রহ.)-এর মাজার থেকে পায়ে হেঁটে চার মাসের চিল্লায় বেরিয়েছেন তাঁরা। তাঁদের যাত্রা শুরু করেছেন ১৯ দিন হলো। খুলনার বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা দিয়েছেন। পথে যতগুলো মাজার পড়বে, সব কটি মাজার জিয়ারত করতে করতে সেখানে পৌঁছাবেন। রাজশাহীর বাঘা উপজেলার হযরত শাহদৌলা (রহ.)-এর মাজার থেকে রওনা হয়ে ভেড়ামারার সোলেমান শাহ (রহ.)-এর মাজারে রাত কাটানোর উদ্দেশ্যে দ্রুতগতিতে ছুটছেন তাঁরা।
এই দলের একমাত্র নারীর নাম আমেনা পাগলী (৬২)। তিনি বলেন, সারা দিন তাঁরা পথ চলেন। পথে কোনো মাজার পেলে একটু বিশ্রাম নেন। রাতে মাজারেই বিছানাপত্র বিছিয়ে ঘুমিয়ে সকাল হলেই আবার হাঁটা শুরু করেন। খাওয়াদাওয়া মাজারেই করে নেন।
তাঁদের দলের অন্য সদস্যরা হলেন শেরপুরের জহর মিয়া পাগলা (৬৪), কুড়িগ্রামের আমির হোসেন পাগলা (৬১), সাবেদ আলী পাগলা (৫৯) ও ধুনটের শফিকুল ইসলাম পাগলা (৩৩)।
তাঁরা বলেন, দলনেতা বাবু শাহ পাগলা হাত-পা ব্যবহার করেন না। দুই হাতের নখ বাড়তে বাড়তে পেঁচিয়ে গেছে। ভক্তরা তাঁর সেবা করেন। খাইয়ে দেন। এটাই তাঁদের নিয়ম।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৭ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে