
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মামুন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। আজ সোমবার সকালে উপজেলার নিলক্কিয়া ইউনিয়নের গোপীনাথপুর দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া (২২) ওই এলাকার আওয়াল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে শহীদ মেম্বারপক্ষের সঙ্গে ফেলুপক্ষের উত্তেজনা চলছিল। তারই জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় তারা দফায় দফায় হাতবোমা (ককটেল) বিস্ফোরণ, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে মামুন আহত হন।
গুরুতর আহত অবস্থায় মামুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। তবে আহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঈদের আগে ও পরে সাত দিন ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে গোলচত্বর পর্যন্ত বালুর ট্রাক চলবে না। এমনকি ইট, রড ও পাথরের ট্রাকও চলবে না। শুধু নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বহনকারী ট্রাক চলাচল করবে।
১৭ মিনিট আগে
পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন ও পার্বত্য মন্ত্রণালয়ের গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত...
৩৮ মিনিট আগে
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর শাখার সহসভাপতি মো. কামরুজ্জামান মোল্লার (৬৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজ বৃহস্পতিবার নিহতের ছেলে কৌশিক জামান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন শুনানি শেষে এ আদেশ দেন। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক...
১ ঘণ্টা আগে