
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন শুনানি শেষে এ আদেশ দেন। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি আইভীকে সেলিম মণ্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ।
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী আওলাদ হোসেন জানান, মামলার এজাহারে আইভীর নাম নেই। এজাহারকারী অয়ন ওসমান, আজমেরী ওসমানকে চিনতে পারলে সেখানে আইভী থাকলে তাঁকেও চিনতে পারতেন এবং তাঁর নাম উল্লেখ করতেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মনগড়াভাবে ও হয়রানি করার জন্য আইভীকে এই মামলায় গ্রেপ্তার দেখান।
তিনি বলেন, ‘প্রথম পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর গত বছরের ৯ নভেম্বর উচ্চ আদালত আইভীকে জামিন দেন। উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত আছে। বর্তমানে সেটি আপিল বিভাগে শুনানির অপেক্ষা রয়েছে। পরে আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। যেগুলোর এজাহারেও তার নাম ছিল না। গত ২৬ ফেব্রুয়ারি উচ্চ আদালত ওই মামলায় তাঁর জামিন মঞ্জুর করলে—সেদিন রাতেই তদন্তকারী কর্মকর্তা তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আমরা আদালতে আবেদন জানালে জামিন নামঞ্জুর হয়।’ এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালত আপিল করা হবে বলে জানান তিনি।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৫ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৯ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে