
নড়াইলের মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের একজন ইউপি সদস্যকে দলবদ্ধ ধর্ষণের পর বিষপ্রয়োগে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে সামাজিক প্রতিরোধ কমিটির প্রতিনিধি দল। পরে তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপিও দিয়েছেন।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সামাজিক প্রতিরোধ কমিটি (৬৬টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম) এবং মহিলা পরিষদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন—মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, সদস্য হাবিবা শেফা, অ্যাডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি) ফাতেমা খাতুন, লিগ্যাল এইড অফিসার সৌমিক শরীফ, অ্যাকশন এইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ইসরাত জাহান সিদ্দিকি, উই ক্যান বাংলাদেশের কো-অর্ডিনেটর মারুফিয়া নুর প্রমুখ।
বিবৃতিতে বলা হয়, প্রতিনিধি দলের সদস্যরা দলবদ্ধ ধর্ষণ ও হত্যার শিকার ইউপি সদস্যের বাড়ি পরিদর্শন করেন। এরপর তারা জেলা প্রশাসক এবং নড়াইল জেলা সুপারিনটেনডেন্ট অব পুলিশের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের অবিলম্বে শাস্তি নিশ্চিতকরণ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক এবং জেলা সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভুক্তভোগীর পরিবারকে ন্যায় বিচার পেতে সকল রকম ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।
প্রতিনিধিদল মাইজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফুরা খাতুন এবং ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় নড়াইল নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে