
নওগাঁর মান্দা উপজেলায় একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বোরো ধান, আম, লিচুসহ বিভিন্ন গাছের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। ফসল ও গাছপালা রক্ষায় ভাটাটি অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন তাঁরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মিরপুর এলাকায় নুরজাহান ব্রিকস নামের ইটভাটার সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকেরা বলেন, প্রায় ১৭ বছর ধরে এলাকায় ভাটাটি পরিচালিত হচ্ছে। এটি পরিচালনা করেন নাজমুল হক মিলন। গত বছরও ভাটার ধোঁয়ায় বোরো ধান, আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ফল ও ফসলের ক্ষতি হয়েছিল। সে সময় সামান্য ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। তবে চলতি বছর আবারও একই ধরনের ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।
ক্ষতিগ্রস্ত কৃষক আলম হোসেন জানান, ভাটার পাশে ২৫ কাঠা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন তিনি। কয়েক দিনের মধ্যে ধান কাটার কথা ছিল। কিন্তু এরই মধ্যে ভাটার ধোঁয়ায় পুরো খেত ঝলসে গেছে। এখন ওই জমি থেকে ধান পাওয়ার আশা নেই।
মিরপুর গ্রামের বাসিন্দা আলমাস হোসেন জানান, তাঁর বাগানের আম পরিপক্ব হওয়ার আগেই পচে যাচ্ছে। একইভাবে কাঁঠাল ও লিচুতেও পচন দেখা দিয়েছে। আশপাশের পেয়ারাবাগানের ফুল ও ফলও ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা শামীম হোসাইন বলেন, ‘ভাটার ধোঁয়ার কারণে নারকেলগাছে গুটি আসছে না। যেগুলো আসছে, সেগুলোও রোগাক্রান্ত হয়ে পড়ছে। এরই মধ্যে আমার চারটি জলপাইগাছ মারা গেছে।’
তবে অভিযোগের বিষয়ে ভাটামালিক নাজমুল হক মিলনের বক্তব্য পাওয়া যায়নি।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, নুরজাহান ব্রিকসসহ তিনটি ইটভাটার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে