
নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আজ শনিবার দুপুরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার মামুদপুর বাজার ও সরদারপাড়া এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পত্নীতলার মামুদপুর এলাকার মাতাব্বর হোসেন (৪৮) ও নিতাই চৌধুরী (৪২), শম্ভুপুর এলাকার শরিফুল ইসলাম (৩৪), হবিগঞ্জের অপু দেব (২৯), মাধবপুর উপজেলার রিপন পাল (৩৬) ও ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ পাল (২১)।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েক দিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। শুক্রবার সন্ধ্যায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারের ব্যাকডালা ও কার্টনের ভেতরে লুকিয়ে রাখা ১১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে