নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আহসানগঞ্জ ইউপি সদস্য ঘোষপাড়া গ্রামের আবুল কাশেম খামারুর ছেলে সামছুর রহমান লিচু, খোলাপাড়া গ্রামের রফাতুল্লার ছেলে আকবর আলী এবং বড় শিমলা গ্রামের বাবলুর ছেলে সাইদুল ইসলাম।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আকবর আলী চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। এ ছাড়া ইউপি সদস্য সামছুর রহমান লিচু ও সাইদুল ইসলামের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তবে কী সংক্রান্ত মামলার পরোয়ানা ছিল তা বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে