ময়মনসিংহের ভালুকায় সজল মিয়া (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে একটি মাছের খামার থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহটি পাওয়া যায়।
সজল ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত সমর আলীর ছেলে। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, ভালুকা ফায়ার সার্ভিস কার্যালয়ের পাশে রফিক কুমারের মাছের খামারে সজল কাজ করতেন। গত সোমবার দুপুরে হঠাৎ সজল নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান পাননি। পরে গতকাল মঙ্গলবার সজলের বোন রুনা আক্তার ভালুকা মডেল থানায় একটি জিডি করেন। আজ সকালে মাছের খামারে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
থানা–পুলিশ জানায়, হাতে বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তারে জড়িয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হুদা খান জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। এ ব্যাপারে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
১৮ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
২৬ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৪৩ মিনিট আগে