
অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আজকের দিনে খাদ্য মজুত আছে ১৫ লাখ টন। যা গত বছরের চেয়ে তিন লাখ টন বেশি।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুত ও বিতরণ নিয়ে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে এই সভা হয়।
খাদ্য মজুত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আমরা সন্তোষজনক অবস্থানে কখনো ঠিক থাকতে পারি না। কারণ এটা ক্রমাগত খরচ হচ্ছে আবার ক্রমাগত যোগ হচ্ছে। একটা ফসলই আমাদের ফসল না। দুই দিন পরে আসবে আউশ, তার পর আসবে আমন।’
বিদেশ থেকে চাল আনা প্রসঙ্গে আলী ইমাম বলেন, ‘আমাদের দরকার পড়লে বিদেশ থেকে আমদানি করি। গত বছর আমাদের বেশ আমদানি করতে হয়েছে। এবার বোরো আবাদ যেমন হয়েছে, আমনটাও যদি ভালো হয়, তাহলে বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না।’
সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম ও নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস। সেই সঙ্গে আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আবু নাঈম মো. সফিউল আলম, ময়মনসিংহ জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের, শেরপুর জেলা খাদ্য কর্মকর্তা মো. নাজমুল হক ভূঁইয়া, জামালপুর খাদ্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান, নেত্রকোনা জেলা খাদ্য কর্মকর্তা মো. মোয়েতাছেমুর রহমানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে