
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদি-দিঘিরপাড় সড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে। বিশেষ করে ভারি গাছের গুঁড়ি বহনকারী লড়ি, বাস ও ট্রাক চলাচল করছে নিয়মিত। রাজধানী ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা শহরের সঙ্গে যোগাযোগের প্রধান সড়ক হওয়ায় দ্রুত সংস্কারের দাবি জানান তারা।
শুক্রবার (২৩ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঠাদিয়া ঈদগাহ সংলগ্ন মা কমিউনিটি সেন্টারের সামনে বড় একটি গর্ত সৃষ্টি হয়েছে। সড়কের আরও বেশ কয়েকটি স্থানে রয়েছে ছোট-বড় গর্ত।
স্থানীয় বাসিন্দা বিপু মাদবর বলেন, "সংস্কার জরুরি, না হলে বড় দুর্ঘটনা হতে পারে। কিছুদিন আগে একটি কুকুর গর্তে পড়ে আটকা পড়ে, এলাকাবাসী বাঁশ ও লাঠি দিয়ে উদ্ধার করেছে।"
আরেক বাসিন্দা হুযাইফা বলেন, "দুর্ঘটনার আগেই সড়কটি মেরামত জরুরি। একটিমাত্র দুর্ঘটনাই একটি পরিবারের জীবনে স্থায়ী ক্ষত তৈরি করতে পারে।"

এ বিষয়ে মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-প্রকৌশলী নাজমুস হোসেন সাকিব বলেন, "আমি খোঁজ নিয়ে দ্রুত ঠিক করে দিচ্ছি।"

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৭ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে