
মুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসানকে অবরুদ্ধ করে রাখা হয়। আজ বুধবার সকালে জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকার পল্লী বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পৌঁছে ডিজিএমকে উদ্ধার করে।
জেলার শ্রীনগর উপজেলা পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম খন্দকার মাহমুদুল হাসান জানান, আন্দোলনরত ২০-২৫ জন কর্মচারী সকালে তাঁর অফিসকক্ষে প্রবেশ করেন। এ সময় তাঁকে অবরুদ্ধ করে সার্ভার ও বিলিং শাখায় তালা ঝুলিয়ে দেন তাঁরা। সঙ্গে সঙ্গে তিনি থানা-পুলিশকে অবগত করেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ হাজির হলে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা চলে যান। পরে তাঁকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে বিলিং ও সার্ভার শাখার তালা ভেঙে ফেলা হয়।
মুন্সিগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হামিদুল ইসলাম লিংকন বলেন, ‘আমি গ্রাহকদের প্রতিনিধি। গ্রাহকদের ভোগান্তির সৃষ্টি হয়—এমন কোনো ধরনের আন্দোলন-সংগ্রামকে সমর্থন করি না। যাঁরা আন্দোলন করছেন, তাঁদের দাবি যদি যৌক্তিক হয়, তাহলে সেটি অন্যভাবেও আদায় করা সম্ভব। আমি তাঁদের অনুরোধ করছি, তাঁরা অবশ্যই তাঁদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতে পারেন। তবে কোনোভাবেই গ্রাহকদের ভোগান্তির কারণ হয়ে নয়।’

এদিকে গ্রাহকেরা বলছেন, অনির্দিষ্টকালের জন্য পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কর্মবিরতির কারণে তাঁরা সেবা পাচ্ছেন না। ভোগান্তির শিকার হচ্ছেন। গত দুদিন ধরে বিদ্যুৎবিভ্রাটের পরিমাণ বেড়েছে। এমনটা চলতে থাকলে সাধারণ মানুষ খেপে যাবেন।
নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনকারী এক কর্মচারী বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আন্দোলন করছি। আমাদের দাবি আদায়ের লক্ষ্যেই কর্মবিরতি করছি।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে