
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
সিঙ্গাইর থানার পুলিশ আজ বৃহস্পতিবার ভোররাতে ঢাকার মিরপুর এলাকা থেকে মিরপুর থানার পুলিশের সহযোগিতায় সায়েদুলকে গ্রেপ্তার করে। তিনি সিঙ্গাইর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আজিমপুরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, সিঙ্গাইরে ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে গোবিন্ধল গ্রামের চারজন নিহত হন। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সিঙ্গাইর থানাসহ আদালতে চারটি মামলা হয়। সায়েদুল ওই মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, আসামির বিরুদ্ধে চারটি হত্যা মামলা রয়েছে। তাঁকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে