পদ্মা ও যমুনা নদীর কাছাকাছি অবস্থিত ঐতিহ্যবাহী জেলা মানিকগঞ্জ। কৃষি, নদীভিত্তিক জীবনযাপন ও স্থানীয় সংস্কৃতির জন্য অঞ্চলটি পরিচিত। জেলার বিভিন্ন রাজনৈতিক ঘটনা, উন্নয়ন কার্যক্রম, দুর্ঘটনা, প্রশাসনিক উদ্যোগ ও সমসাময়িক নানা খবর এই টপিক পেজে প্রকাশিত হয়। মানিকগঞ্জের উপজেলা—মানিকগঞ্জ সদর, সিঙ্গাইর, সাটুরিয়া, হরিরামপুর, ঘিওর, দৌলতপুর ও শিবালয় সম্পর্কেও জানুন এখানে।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা দল। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় হ্যালোবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু তাহের (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় আরও দুজন আহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

মানিকগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফয়সাল (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ভাটবাউর এলাকার তাসনুভা ফিলিং স্টেশনের একটি আমগাছে এ দুর্ঘটনা ঘটে।