
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে বিভিন্ন রুটের অতিরিক্ত যানবাহন চলাচল করছে। কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি না হলেও যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। গরুবোঝাই ট্রাক, তিন চাকার ছোট যানবাহন ও মহাসড়কের কয়েক স্থানে যাত্রীবাহী বাস অকেজো হওয়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই তা নিরসন হয়েছে।
আজ শুক্রবার (৬ জুন) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ, যাত্রী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীর ভিড় বাড়তে থাকে। মহাসড়কের বিভিন্ন জায়গায় সড়কের ওপর গাড়ি দাঁড়িয়ে যাত্রী তোলায় যানবাহনের গতি কমতে শুরু করে। ফলে হালকা যানজটের সৃষ্টি হচ্ছে।
অনেকে ঝুঁকি নিয়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে। কেউ কেউ খোলা ট্রাক, পিকআপ ভাড়া নিয়ে রওনা হয়েছেন। এভাবে অনেক নারী ও শিশুকেও যাত্রা করতে দেখা গেছে। এমন একটি পিকআপের যাত্রী জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের বাড়ি মাগুরায় যেতে হবে। সকালে কাউন্টারে গিয়ে টিকিট পাইনি। নারী ও শিশুদের নিয়ে ভিড়ে বাসে ওঠা ও যাওয়া কষ্টকর। তাই বাধ্য হয়ে আমরা তিনটি পরিবারের ১৬ জন পাটুরিয়া পর্যন্ত পিকআপ ভাড়া করে যাচ্ছি।’
বাসচালক আসলাম বলেন, আজ সকাল ৭টায় গাবতলী থেকে রওনা হয়ে পাটুরিয়ায় আসতে সময় লেগেছে তিন ঘণ্টা। মহাসড়কের সাভার, নবীনগর, নয়াডিঙ্গী, মানিকগঞ্জ, বানিয়াজুরী ও বরংগাইল স্টেশনে কিছুটা জ্যাম ছিল।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আজ ভোর থেকেই অনেক গাড়ির সারি ছিল, কিন্তু যানজট ছিল না। গাড়িগুলো ধীরগতিতে চলছে। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। বিকেলের দিকে পরিস্থিতির উন্নতি হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তা সচল ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২৩ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৫ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪১ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে