
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে ইটভাটার ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণ না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন। ক্ষতিপূরণ বাবদ সাড়ে আট লাখ টাকা ২১ মে দুপুরের মধ্যে পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা দেয়নি। বরং অভিযোগ উঠেছে, রাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়ি গিয়ে জোর করে খালি কাগজে স্বাক্ষর নিচ্ছে ইটভাটার লোকজন।
জানা গেছে, ইটভাটার নির্গত গরম বাতাস ও কালো ধোঁয়ায় ৭৫ জন কৃষকের প্রায় এক শ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। এদিকে আজ মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেন এবং ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তাঁদের দাবি, ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. শামীম জানান, মালিকপক্ষ ক্ষতিপূরণের টাকা দিতে টালবাহানা করছে। রাতে ভীতির মধ্যে সাদা কাগজে স্বাক্ষর নিতে বাধ্য করছে। এ ঘটনায় তাঁরা আজ ইউএনও অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ক্ষতিপূরণের টাকা ২১ মে দুপুরের মধ্যে পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ফুকুরহাটী ইউনিয়নের হরগজ মৌজায় মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডের কার্যক্রম চলছিল। ইটভাটার নির্গত গরম গ্যাস ও ধোঁয়ায় এক কিলোমিটার এলাকার ফসলসহ কৃষিপণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে