
মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের কুমার নদে পৌনে ৭ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মিত হলেও চার বছরেও হয়নি একপাশের সংযোগ সড়ক। এতে সেতুটি হয়ে উঠেছে অনেকটা ‘অসাড় সৌন্দর্য’। বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। ফলে পাঁচখোলা, রাস্তি, কালিকাপুরসহ ছয়টি ইউনিয়ন ও মাদারীপুর পৌর এলাকার একাংশের মানুষ প্রতিদিনই চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১৮ সালের এপ্রিল মাসে ৯৯ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু করে। ২০২১ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়। সেতুটির দক্ষিণ পাশে সংযোগ সড়ক থাকলেও উত্তর পাশে এখনো পাকা রাস্তা নির্মাণ হয়নি। বরং উত্তর পাশের সংযোগ সড়কের বালু সরে গিয়ে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা দিয়ে যানবাহন দূরের কথা, ঠিকভাবে মানুষও চলতে পারছেন না।
জানা গেছে, সেতুর উত্তর পাশ থেকে রাস্তি ইউনিয়ন পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা নির্মাণে আড়াই কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হলেও চার বছরেও কাজ শুরু হয়নি।
পথচারী আক্তার হোসেন বলেন, ‘এই সেতু দিয়ে কোনো যানবাহনে আসতে পারি না। পুরোটা কাঁচা রাস্তা। কবে পাকা হবে, আল্লাহই জানেন। তাহলে এত টাকা দিয়ে ব্রিজ করে লাভ কী হলো?’
স্থানীয় বাসিন্দা জমিলা বেগম বলেন, ‘ব্রিজ তো হয়েছে, কিন্তু রাস্তা না থাকায় যাতায়াতে কোনো সুবিধা পাচ্ছি না। গর্ভবতী নারী বা অসুস্থ কেউ হলে আরও কষ্ট হয়।’

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী সজীব হোসেন বলেন, ‘প্রতিদিন পায়ে হেঁটে কলেজে যেতে হয়। অনেক কষ্ট হয়। রোগীরা আরও বেশি ভোগে। দ্রুত রাস্তা নির্মাণ করা দরকার।’
এ বিষয়ে এলজিইডির মাদারীপুর জেলা নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া বলেন, ‘রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও জমিসংক্রান্ত মামলার কারণে কার্যক্রম স্থগিত রয়েছে। স্থানীয়রাও আমাদের কাছে বিষয়টি জানিয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই রাস্তা নির্মাণ সম্ভব হবে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে