
শখের বসে গড়ে তোলা নার্সারি থেকে মাদারীপুর সদর উপজেলার কবির হোসেন খান এখন প্রতি মৌসুমে কমপক্ষে ১০ লাখ টাকার আম বিক্রি করছেন। দুই একর ২০ শতাংশ জমির এই বাগানে রয়েছে আম, কাঁঠাল, লিচু, ফুল, সবজি ও ২৫ প্রকারের ক্যাকটাস। তার উদ্যোগে ৫ জনের কর্মসংস্থানও হয়েছে।

মাদারীপুরের রাজৈর উপজেলায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাঁতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মুন্সী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সীর ছেলে।

মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পচা খাবার সরবরাহের মামলায় গ্রেপ্তার ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই অপারেশন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এলিয়াম হোসেন এই আদেশ দেন।

মাদারীপুর সদর থানায় হত্যা মামলার দুই আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (৮ জুন) রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে আরিফ ও সবুজ নামে দুজনকে গ্রেপ্তারের পর এ ঘটনা ঘটে।