Ajker Patrika

মাদারীপুরে গৃহবধূর মৃত্যু ঘিরে শ্বশুরবাড়িতে ভাঙচুর-লুটপাট, আগুন

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে গৃহবধূর মৃত্যু ঘিরে শ্বশুরবাড়িতে ভাঙচুর-লুটপাট, আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

মাদারীপুরে সাথী আক্তার নামের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তাঁর শ্বশুরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর মহিষেরচর গ্রামের গোলাম ব্যাপারীর ছেলে কাইয়ুম ব্যাপারীর (২২) সঙ্গে ছয় মাস আগে একই এলাকার দুবাইপ্রবাসী অহিদুল খাঁর মেয়ে সাথী আক্তারের (১৯) বিয়ে হয়। বিয়ের এক সপ্তাহ পর কাইয়ুম জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমান।

গৃহবধূর (সাথী) স্বজনদের অভিযোগ, এরপর গৃহবধূর ওপর নজর পড়ে শ্বশুরের। দেন মানসিক যন্ত্রণা ও কুপ্রস্তাবও। সবশেষ গত শনিবার (৭ মার্চ) রাতে শ্বশুর সাথীর স্পর্শকাতর স্থানে হাত দেন। এ নিয়ে শ্বশুরের সঙ্গে সাথীর কথা-কাটাকাটি হয়। এ-সংক্রান্ত একটি ভিডিও সাথী তাঁর স্বামীর মোবাইলে পাঠান। সেই ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

সাথীর স্বজনদের দাবি, শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রোববার সকালে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে। খবর পেয়ে বেলা ১১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনার জেরে রাতে সাথীর শ্বশুরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে বিক্ষুব্ধ জনতা। পরে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নৌপথ থাকায় বিকল্প সড়কে ঘুরে যেতে ফায়ার সার্ভিসের সময় লাগে দ্বিগুণ। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোতলা ভবনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

সাথী আক্তার। ছবি: সংগৃহীত
সাথী আক্তার। ছবি: সংগৃহীত

নিহতের খালা হালিমা বেগম বলেন, ‘বিয়ের পর থেকে সাথীকে তার বাবার বাড়িতে আসতে দিত না। সব সময় অত্যাচার করত। আর ওর শ্বশুর প্রায় সময় সাথীকে যৌন হয়রানি করত। আমরা ওদের সবার বিচার চাই।’

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দোতলা ভবনসহ বসতঘরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রল দিয়ে আগুন লাগানো হয়েছিল।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তাঁর শ্বশুরবাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর থেকে সাথীর শ্বশুর গোলাম ব্যাপারীসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাই তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অখিল সরকার বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিঙ্গাপুর সফরের আগের দিন সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

বাঁচা-মরার লড়াইয়ে সব ধ্বংসের পথ বেছে নেবে তেহরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত