
রাজধানীর আজিমপুর ও মগবাজার এলাকায় গৃহবধূসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এঁরা হলেন— এনায়েত উল্লাহ (৩৪) ও গৃহবধূ নিগার সুলতানা (৩৪)।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মগবাজার এলাকায় একটি বাসা থেকে নিগার সুলতানার এবং গত সোমবার রাত ১১টার দিকে আজিমপুর কাশ্মিরীটোলা এলাকার বাসায় এনায়েত উল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ।
হাসপাতালে এনায়েত উল্লাহর ফুপাতো ভাই আলমগীর হোসেন জানান, তাদের বাড়ি ফেনির সোনাগাজী উপজেলায়। আজিমপুরে কাশ্মিরীটোলার ওই বাসায় অন্তঃসত্ত্বা স্ত্রী লুবনাকে নিয়ে ভাড়া থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ছিলেন এনায়েত উল্লাহ। কিছুদিন আগে তাঁর স্ত্রী গ্রামের বাড়িতে গিয়েছেন। সোমবার সন্ধ্যায় ফোনে তাঁদের মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। এরপর এনায়েত ফোন রেখে দিলে স্ত্রী লুবনা পাশের বাসার ভাড়াটিয়াকে ফোন করে তাদের বাসায় গিয়ে দেখতে বলেন। তখন সেই ভাড়াটিয়া তাদের বাসায় গিয়ে দরজা বন্ধ পান। পরে স্বজনদের খবর জানালে তারা গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে এনায়েত উল্লাহকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
এদিকে হাসপাতালে মৃত নিগার সুলতানার স্বামী রবিউল ইসলাম জানান, নিগারের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার পাচুরিয়া গ্রামে। তাঁর বাবার নাম সৈয়দ হেমায়েত আলী। হাতিরঝিল থানার বড় মগবাজার ওয়ারলেস গেট বোতল হাউজিংয়ের একটি বাসার পাঁচতলায় ভাড়া থাকেন।
রবিউল আরও জানান, দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিলেন স্ত্রী নিগার। আজ সকালে নিগার তাঁর নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়াশব্দ পাওয়া যায় না। পরে দরজা ভেঙে দেখা যায় নিগারকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে হাসপাতালে আনার পর চিকিৎসক পরীক্ষা শেষে বেলা ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, এনায়েত ও নিগার সুলতানার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

খুলনার বটিয়াঘাটা উপজেলায় রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন একই এলাকার চারটি পরিবারের ২০ জন সদস্যসহ ২২ জন। আজ মঙ্গলবার সকালে উপজেলার সুরখালী ইউনিয়নের শম্ভুনগর গ্রামে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আরও বিপুল পরিমাণের অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং ২২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) বেলা দেড়টার দিকে নগরের খুলশীতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
১৩ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাই হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন তাহমিনা বেগম (২৫) নামের এক প্রসূতি। সেখানে তাঁর একটি সন্তান জন্ম হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর শিশুটির সঙ্গে কোনো অভিভাবক না থাকায় বাচ্চাটি ‘বেওয়ারিশ’ (অভিভাবকহীন) বলে খবর ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ২৮ আসামির বিরুদ্ধে দেওয়া পিবিআইয়ের অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে...
৩১ মিনিট আগে