মাদারীপুরে পৃথক স্থানে হিট স্ট্রোকে দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কালকিনি ও ডাসার উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী শাহাদাৎ সরদার (৫০) মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের মৃত সালাম সরদারের ছেলে।
নিহত অপরজন হলেন মোসলেম ঘরামী (৫৫)। তিনি পেশায় কৃষক। মাদারীপুরের ডাসার উপজেলার মৃত ইসলাম ঘরামীর ছেলে তিনি।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালকিনির পশ্চিম শিকার মঙ্গলের প্লাস্টিক কারাখানার ব্যবসায়ী শাহাদাৎ সরদার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পর বুকে ব্যথা হলে ছটফট করে মারা যান তিনি।
অপরদিকে বাড়ির পাশে পাটের জমিতে কাজে যান ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের কৃষক মোসলেম ঘরামী। কাজের ফাঁকে প্রচণ্ড রোদে অসুস্থ হয়ে পড়েন। তিনিও হিট স্ট্রোকে জমিতেই মারা যান।
মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাসুদ আলম বলেন, হিট স্ট্রোকে দুজনের মারা যাওয়ার বিষয়টি নিহতের পরিবার থেকে জানানো হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে