
মাদারীপুরের কালকিনিতে খাল থেকে একটি কুমির ধরে এনে পিটিয়ে মারা হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কালকিনির পালরদী নদীতে কিছুদিন ধরে একটি কুমির দেখা যাচ্ছিল। এ বিষয়ে উপজেলা প্রশাসন মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করে দেয়।
শনিবার নতুন আন্ডারচরে নদীর সংযোগ খালে কুমিরটির সন্ধান পাওয়া যায়। পরে এলাকাবাসী ফাঁদ পেতে প্রাণীটিকে আটক করে রশি দিয়ে বেঁধে ফেলে। বিষয়টি জানাজানি হলে অনেকে সেখানে ভিড় জমান। একপর্যায়ে উৎসুক জনতা কুমিরটিকে পিটিয়ে হত্যা করে।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, কুমির আটকের খবর পেয়ে বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু উৎসুক জনতা আগেই প্রাণীটিকে পিটিয়ে মেরে ফেলে। এভাবে বন্য প্রাণী হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে