
মাদারীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাবির মোল্লাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মার্চ) রাতে মাদারীপুর সদর উপজেলার তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত পলাশ খানের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে রাতে একই গ্রামের কাবির মোল্লাকে কুপিয়ে জখম করে বলে অভিযোগ। আহত কাবির মোল্লা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে একা পেয়ে তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় হামলা চালায় তারা। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে।
আহত কাবির মোল্লা বলেন, ‘তাঁতীবাড়ি বাসস্ট্যান্ডে অটো থেকে নামার পরপরই পলাশ খানসহ কয়েকজন আমার ওপর হামলা চালায়। এ সময় আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আমি এই ঘটনার বিচার চাই।’
মাদারীপুর জেলা যুবদলের সদস্যসচিব অহিদ খান বলেন, ‘পলাশ খানসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এদিকে এই ঘটনার প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সোমবার রাতেই শহরের শকুনি লেকের পাড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন।
অভিযুক্ত পলাশ খানের মোবাইল ফোন বন্ধ থাকায় একাধিকবার চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নড়াইলের কালিয়ায় ঈদুল ফিতর উপলক্ষে জবাই করা গরুর মাংসের ভাগ চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে ১৪ জনের ছররা গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়া গ্রামে গতকাল সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে
৪ মিনিট আগে
লাউয়াছড়া সংরক্ষিত বনে পর্যটকের অতিরিক্ত চাপে হুমকির মুখে সেখানকার বন্য প্রাণিকুল। পর্যটকদের হইহুল্লোড় আর ফেলে যাওয়া আবর্জনায় নষ্ট হচ্ছে বনের পরিবেশ। এই অবস্থায় বন্য প্রাণী সুরক্ষা নাকি পর্যটন—দুটির একটিকে বেছে নেওয়া এখন সময়ের দাবি।
৩০ মিনিট আগে
মনিরামপুরে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিনজনের দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ জন্য পারিবারিক কবরস্থানে নিহত বাবা, ছেলে ও নাতনির কবর প্রস্তুত করা হয়েছে।
৩২ মিনিট আগে
নিহত মুন্নার স্ত্রী নিলুফা ইয়াসমিন জানান, রাত সাড়ে ১০টার দিকে ছেলের জন্য রুটি কিনতে ফাঁপোড় স্কুলের পাশে দোকানে যান মুন্না। সেখান থেকে ফেরার পথে পাঁচ-ছয়জন তাঁকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে। এ সময় মুন্না দৌঁড়ে বড় ভাই মাহিদুল ইসলামের বাড়িতে গিয়ে ঘটনা জানালে তাঁকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে।
৪০ মিনিট আগে