
বরগুনার তালতলীতে বাহাদুর প্যাদাকে না পেয়ে তাঁর দুই গরুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। অভিযোগে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি ছত্তার হাওলাদারের নাম এসেছে। পুলিশ বলছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চাঁদা না দেওয়ায় চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার ইজারাদার আরিফুল ইসলাম মিশু, সফিক গাজীসহ ৬ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (২৪ মে) বিকেল ৪টার দিকে ওয়্যারলেস মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে জিল্লুর রহমান (৫০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক আব্দুর রহমান, স্বপন ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দাশমরিচ এলাকায় এ ঘটনা ঘটে।