
লালমনিরহাটের বুড়িমারী থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন যাত্রার দাবিতে চলমান অনির্দিষ্টকালের সড়ক ও রেলপথ অবরোধ টানা দুদিন পর বৈঠকের মাধ্যমে স্থগিত করা হয়েছে। আজ সোমবার রাত ১০টায় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে আপাতত অবরোধ স্থগিত ঘোষণা করে সড়ক ও রেলপথ ছেড়ে দেন আন্দোলনকারীরা। এর আগে গতকাল রোববার থেকে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছিলেন আন্দোলনকারীরা।
জানা গেছে, সোমবার সন্ধ্যার পরে আন্দোলনকারী নেতাদের নিয়ে হাতীবান্ধা ডাকবাংলোতে বৈঠকে বসে জেলা প্রশাসন ও রেলওয়ে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমানের নেতৃত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) জয়ন্ত রায়, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম মিঞা। আন্দোলনকারীদের পক্ষে ছিলেন ঢাকা টু বুড়িমারী আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের সমন্বয়ক সাহিদুজ্জামান কোয়েল, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি সহিদুজ্জামান নিরু, সাংবাদিক নিশাদ ফারুক, শিক্ষক প্রতিনিধি নাজমুল কায়েস হিরু।
বৈঠক শেষে চলমান অনির্দিষ্টকালের অবরোধসহ সব ধরনের কর্মসূচি স্থগিত ঘোষণা করে সড়ক ও রেলপথ থেকে সরে যান আন্দোলনকারীরা। বৈঠকে সিদ্ধান্ত প্রসঙ্গে আন্দোলনের সমন্বয়ক বলেন, প্রশাসনের আশ্বাসে আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। আশ্বাস বাস্তবায়িত না হলে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে।
বৈঠক শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বুড়িমারী এক্সপ্রেস ট্রেন নিয়ে চলমান আন্দোলন যৌক্তিক। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সভা করে সেই সভার রেজল্যুশন রেলপথ উপদেষ্টার দপ্তরে পাঠিয়ে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে যাত্রার ব্যবস্থা করা হবে। যদি কোনো কারণে সম্ভব না হয়, তবে যত দ্রুত সম্ভব অন্তত শাটল ট্রেনের ব্যবস্থা করা হবে। এ সিদ্ধান্তে সবাই একমত হয়েছি, দ্রুতই এ সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচ থানার ওসি পদে রদবদল আনা হয়েছে। সোমবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতেই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদায়ন করা হয়েছে বলে জানিয়েছে সিএমপি সূত্র।
২ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে রাতের আঁধারে অবৈধ ড্রাম ট্রাক্টরে মাটি বহনের অভিযোগ উঠেছে। চাঁদকাঠি গ্রামের একটি পুরনো দিঘি পুনঃখননের মাটি ইটভাটায় নেওয়ায় গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এলাকাবাসী শব্দদূষণ ও দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়েছেন।
৭ মিনিট আগে
নোয়াখালীতে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় প্রতিযোগীরা দুর্নীতির পক্ষে-বিপক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করে।
১২ মিনিট আগে
নিখোঁজের তিন দিন পর বাড়ির অদূরে কালিজিরা নদী থেকে অটোরিকশাচালক নাজমুল মোল্লার (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার স্থানীয় লোকজন নদীতে বস্তাবন্দী মরদেহ দেখতে পান। তাঁকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নাজমুল ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা...
৩১ মিনিট আগে