নিখোঁজের তিন দিন পর বাড়ির অদূরে কালিজিরা নদী থেকে অটোরিকশাচালক নাজমুল মোল্লার (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার স্থানীয় লোকজন নদীতে বস্তাবন্দী মরদেহ দেখতে পান। তাঁকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নাজমুল ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মোল্লার ছেলে।
পরিবারের বরাতে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, গত শনিবার সকালে অটোরিকশা নিয়ে নাজমুল বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। গতকাল রোববার তাঁর পরিবার থানায় একটি জিডি করে। আজ সকাল ৭টার দিকে বাড়ির অদূরে কালিজিরা নদীতে স্থানীয় লোকজন বস্তাবন্দী একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি নাজমুলের বলে শনাক্ত করেছেন।
ওসি আরও জানান, মরদেহটি একটি বস্তায় ভরে কাঁথা দিয়ে পেঁচিয়ে নদীতে ফেলা হয়। দেখে মনে হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদীর সদর উপজেলার চম্পকনগর এলাকায় মেঘনা নদীর পাড় থেকে উদ্ধার হওয়া যুবক সারোয়ার হোসেন হত্যা মামলার রহস্য ৩৬ ঘণ্টায় উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও বিক্রি করা চারটি ব্যাটারি।
৩ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে দুটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত নাটোরের সিংড়া ও সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৮ মিনিট আগে
ফলে পুলিশি পাহারায় চিকিৎসাধীন এই আসামিকে যেকোনো সময় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। হাসপাতালসংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
৪১ মিনিট আগে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচ থানার ওসি পদে রদবদল আনা হয়েছে। সোমবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতেই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদায়ন করা হয়েছে বলে জানিয়েছে সিএমপি সূত্র।
১ ঘণ্টা আগে