
তিস্তা নদীর স্রোতে ভেসে আসা লাশটি ভারতের সিকিমের সাবেক শিক্ষামন্ত্রী রাম চন্দ্র (আর সি) পাউডেলের (৮০) বলে শনাক্ত করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উভয় দেশের প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বুড়িমারী স্থলবন্দর দিয়ে তাঁর লাশ হস্তান্তর করা হয়।
এর আগে সোমবার দুপুরে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকার মাঝের চর থেকে হাত বাঁধা গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। হাত বাঁধা থাকায় পুলিশের ধারণা, তাঁকে হত্যা করে তিস্তার উজানে ভারতীয় অংশে মরদেহ ফেলে দেয় দুর্বৃত্তরা।
মরদেহের হাতে একটি ঘড়ি থাকলেও পরনে কোনো পোশাক ছিল না। দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহটিতে পচন ধরায় পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। এ জন্য লাশটি লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে রাখা ছিল। পরে হাতঘড়ি ও প্রযুক্তি ব্যবহার করে মরদেহের পরিচয় শনাক্ত করে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৭ জুলাই সেটিপুলে ভগ্নিপতির বাসভবনে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হন আর সি পাউডেলে। পরে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব বিভিন্ন স্থানে খুঁজে তাঁর সন্ধান না পেয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ৮ দিন পরে আদিতমারীতে তিস্তা নদীতে লাশ ভেসে ওঠে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিস্তা নদীর বাঁ তীরের উপজেলার সলেডি স্প্যার বাঁধ-২ এলাকার মাঝের চরে তিস্তার পানি কমে গেলে চরে একটি লাশ আটকে যায়। এটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহে পচন ধরায় পরিচয় শনাক্ত করতে বিলম্ব হয়েছে। পরিচয় শনাক্তের পরে মরদেহ নিহতের পরিবারের কাছে পৌঁছে দিতে বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টে পাঠানো হয়েছে। সেখানে উভয় দেশের প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়।

রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
২ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ মিনিট আগে
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন কিছুদিন আগে ফুরিয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন চলে আসবে।
৭ মিনিট আগে
রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৩৯ মিনিট আগে