
লালমনিরহাটের তিস্তাপাড়ে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার বাজার’ চালু করা হয়েছে, যেখানে এক টাকায় ঈদ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাচ্ছে। প্রায় ৫০০ হতদরিদ্র পরিবার এই সুবিধা নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণমন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. শামীম কামাল বলেন, ‘সরকার ও বিরোধী দলের মধ্যে তিস্তা নিয়ে অনেক আবেগঘন বক্তৃতা দেওয়া হয়েছে। অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে, পদ্মা ব্যারাজ নিয়ে নিজস্ব অর্থায়নে ৩৫ হাজার কোটি টাকা অনুমোদন হয়েছে; যেখানে আমাদের সন্দেহ, উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।’

লালমনিরহাটের তিস্তা সেতুর টোল প্লাজায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষকসহ অন্তত আট শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ দুজনকে আটক করেছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে কলেজছাত্র সিফাত আহমেদ (১৮) ও নবম শ্রেণির ছাত্র স্বচ্ছ আহমেদ (১৪)। তাঁরা দুই ভাই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী।