
লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে আবারও দিনব্যাপী রেল ও সড়কপথ অবরোধ করা হয়েছে।
পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে আজ সোমবার সকাল ৬টা থেকে রেলপথ কর্মসূচি শুরু হয়। অবরোধের কারণে সকালে বুড়িমারী রেলস্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেনের যাত্রা বন্ধ রাখা হয়। এ ছাড়া পার্বতীপুর থেকে ছাড়া বুড়িমারী কমিউটার ট্রেন বেলা পৌনে ১১টায় পাটগ্রাম রেলস্টেশনে আসার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে তা বাউরা রেলস্টেশনে আটকে ছিল। পাশাপাশি বগুড়ার সান্তাহার থেকে ছাড়া আন্তনগর করতোয়া এক্সপ্রেস এবং দিনাজপুরের বিরল থেকে ছাড়া একটি ট্রেনের চলাচল বন্ধ রাখা হয়।
বেলা ২টা থেকে বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট মহাসড়কের কয়েকটি জায়গায় শত শত লোক অবস্থান নেন। এতে স্থলবন্দর থেকে পণ্য নিয়ে বের হওয়া ট্রাক, বাসসহ অনেক গাড়ি আটকা পড়ে।

অনেক অপেক্ষার পর ২০২৪ সালে বুড়িমারী এক্সপ্রেস চালু হয়। এটি লালমনিরহাট থেকে ঢাকার পথে চলছে। কিন্তু জেলার উত্তরাঞ্চলের যাত্রীদের বুড়িমারী থেকে একটি শাটল ট্রেনের মাধ্যমে লালমনিরহাট গিয়ে আন্তনগর ট্রেনটিতে উঠতে হচ্ছে। ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে না চলায় পাঁচ উপজেলার জনসাধারণ এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী স্টেশন থেকে সরাসরি চালুর দাবিতে বেশ কয়েকবার রেল ও সড়কপথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আন্দোলনের কারণে রেল কর্তৃপক্ষ অন্তত পাঁচবার তারিখ উল্লেখ করে ট্রেনটি বুড়িমারী থেকে চালু করার প্রতিশ্রুতি দেয়। পরে তা আর না রাখায় আজ অবরোধে নামেন স্থানীয় লোকজন।
অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগ্রাম উন্নয়ন পরিষদের আহ্বায়ক এ টি জে সিদ্দিকী কাকন। উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শ্যামল, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর কবির শামীম, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দীন প্রমুখ।
যোগাযোগ করা হলে পাটগ্রাম রেলস্টেশনের স্টেশনমাস্টার নুর আলম বলেন, আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে সরাসরি চালু করার দাবিতে পাটগ্রামে সারা দিন রেল ও সড়কপথ অবরোধ করে রাখা হয়। এতে চারটি ট্রেনের চলাচল পাটগ্রাম রেলস্টেশন পর্যন্ত বন্ধ রাখা হয়। এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে চালানোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু জানায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচ থানার ওসি পদে রদবদল আনা হয়েছে। সোমবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতেই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদায়ন করা হয়েছে বলে জানিয়েছে সিএমপি সূত্র।
১ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে রাতের আঁধারে অবৈধ ড্রাম ট্রাক্টরে মাটি বহনের অভিযোগ উঠেছে। চাঁদকাঠি গ্রামের একটি পুরনো দিঘি পুনঃখননের মাটি ইটভাটায় নেওয়ায় গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এলাকাবাসী শব্দদূষণ ও দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়েছেন।
৬ মিনিট আগে
নোয়াখালীতে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় প্রতিযোগীরা দুর্নীতির পক্ষে-বিপক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করে।
১১ মিনিট আগে
নিখোঁজের তিন দিন পর বাড়ির অদূরে কালিজিরা নদী থেকে অটোরিকশাচালক নাজমুল মোল্লার (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার স্থানীয় লোকজন নদীতে বস্তাবন্দী মরদেহ দেখতে পান। তাঁকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নাজমুল ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা...
৩০ মিনিট আগে