
লালমনিরহাটে আওয়ামী লীগের নেতা ও সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ ওরফে মুন্সী রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকায় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি লালমনিরহাট পৌরসভার খোর্দ্দসাপটানা এলাকার হাসান আলীর ছেলে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুনবী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় ঢাকার লালবাগ থানায় হত্যা মামলা এবং মিরপুর থানায় হত্যাচেষ্টা মামলায় এজাহারনামীয় আসামি আওয়ামী লীগ নেতা রাশেদ। অন্যদিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুর, মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর ও মহেন্দ্রনগর বাজারে দোকানপাট ভাঙচুর মামলায় অভিযুক্ত রাশেদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে।

যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা এলাকার মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মনিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
২ মিনিট আগে
নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে