
লক্ষ্মীপুরে ৫টি আগ্নেয়াস্ত্র, ১৬টি কার্তুজসহ আলাউদ্দিন বরকত (৪০) ও পারভেজ হোসেন (৩৫) নামের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলাউদ্দিন ওরফে বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদকসহ ১৭-১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপর গ্রেপ্তার পারভেজ হোসেন লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে বরকতের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় আলাউদ্দিন বরকত ও পারভেজ হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় বাসায় থাকা আরও তিনজন গুলি ছুড়ে পালিয়ে যান।

পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন বিরাহিমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত, মমতাজের ছেলে ইকবাল এবং কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাঁদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গেছে।
অভিযানে ওই বাসা থেকে একটি বিদেশি রিভলবার, ৪টি দেশীয় এলজি, ১৬টি এলজির কার্তুজ ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সেনাক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়া তিনজনকে ধরতে অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে