
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় লক্ষ্মীপুর জেলায় টানা দুই দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলাটিতে ৩৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কখনো ভারী, কখনো হালকা আবার কখনো মাঝারি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে করে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছে। টানা বৃষ্টির কারণে জেলার তাপমাত্রা কিছুটা কমেছে।
দুই দিনের অবিরাম বৃষ্টির ফলে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর, সমসেরাবাদ, কলেজ রোড, মজুপুরসহ বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে পৌরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
পৌরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়া একটি নিত্যনৈমিত্তিক সমস্যা। এর প্রধান কারণ হলো অপরিকল্পিতভাবে ড্রেনেজ নির্মাণ এবং পানি নিষ্কাশনের অব্যবস্থা। তাদের দাবি, খালগুলো ভরাট হয়ে যাওয়া এবং ময়লা-আবর্জনা ফেলে রাখার কারণেও পানি নামতে পারছে না। এই দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি পেতে চায় পৌরবাসী।
রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন জানিয়েছেন, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় সারা দেশের মতো লক্ষ্মীপুর জেলায়ও বৃষ্টি অব্যাহত রয়েছে। এই বৃষ্টি আরও এক থেকে দুই দিন থাকতে পারে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমে আসছে বলেও তিনি জানান।
এদিকে, পৌর শহরের জলাবদ্ধতা নিয়ে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘যেসব জায়গায় পানি জমছে, পৌরসভার পক্ষ থেকে সেসব জায়গা থেকে দ্রুত পানি সরানোর কাজ শুরু করা হয়েছে। আমরা চেষ্টা করছি, যাতে পৌরবাসীকে কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয়।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
২১ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৩১ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে