লক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়িতে আগুন দিয়েছেন এলাকাবাসী। গতকাল রোববার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বাড়ির ঘরের মালপত্র পুড়ে যায়। ওই সময় পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে।
অভিযোগ রয়েছে, হাজিরহাট ইউনিয়নের সাবেক নারী সদস্য জাহানারা দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতে অনৈতিক কার্যকলাপ চালান। বিষয়টি এলাকাবাসী বারবার প্রশাসনের নজরে আনলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়।
রোববার রাতে উত্তেজিত হয়ে স্থানীয় এলাকাবাসী ওই বাড়িতে হামলা চালিয়ে ঘর-দরজা ভাঙচুর করে। একপর্যায়ে উত্তেজিত জনতা ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এর আগেও একই অভিযোগে এলাকার লোকজন ওই বাড়িতে আগুন দিয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছি।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে