
সৌদি আরবে আরিফ আহমেদ রনি (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিয়াদ শহরের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত দুই মাস আগে রনি ব্রেন স্ট্রোক করে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
মৃত রনির বড় ভাই সাবেক তোরাবগঞ্জ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ রতন জানান, ২০২৩ সালের ৮ আগস্ট রনি সৌদি আরবে যান। প্রায় দুই বছর রিয়াদ শহরে একটি কোম্পানিতে চাকরি করছিলেন। গত দুই মাস আগে হঠাৎ রনি ব্রেন স্ট্রোক করে কিং ফাহাদ হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। গতকাল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আবারও স্ট্রোক করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে রনির মরদেহ দ্রুত দেশে পাঠানোর দাবি করেছে তাঁর পরিবার।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৩০ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে