
বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ চার জেলের আজ রোববার পর্যন্ত ১৫ দিনেও সন্ধান মেলেনি। তাঁরা বেঁচে আছেন কি না, তা নিয়ে পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠায় পথ চেয়ে আছেন।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার এসব জেলে গত ২৫ জুলাই বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ হন। তাঁদের সঙ্গে থাকা অন্য জেলেরা তীরে ফিরতে পারলেও এই চারজন ফিরতে পারেননি। নিখোঁজ জেলেরা হলেন কমলনগরের মধ্য চরফলকনের জেলে দিদার হোসেন (৩৮), চর ফলকনের মো. সেলিম (৫০), মো. সোহেল (৩৫) ও কামাল হোসেন (৪০)।
১৫ দিনের কামালের সন্ধান মেলেনি বলে জানিয়েছে ছেলে তানভীর হোসেন বলেন, ‘আমার বাবাসহ অন্য জেলেরা জীবিত অবস্থায় আছেন, নাকি মারা গেছেন, তা-ও জানি না।’
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ চার জেলের সন্ধান এখনো পাওয়া যায়নি। তাঁদের সন্ধানের কাজ চলছে।’
ঝড়ের কবলে পড়ে ফিরে আসা রুবেল মাঝি জানান, সাগর উত্তাল থাকায় ট্রলার নিয়ে তীরে ফিরছিলাম। পথে হঠাৎ দুর্ঘটনায় তাঁর সবকিছু শেষ হয়ে যায়। তিনি এবং অন্য ১২ জেলে কোনোমতে জীবন নিয়ে ফিরতে পারলেও অন্য চারজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ৮০ লাখ টাকার ট্রলারটিরও ডুবে গেছে। সন্ধান পাইনি। এলাকায় ফেরার পর থেকে তিনি নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন।
নিখোঁজ দিদার হোসেনের শ্বশুর আবুল বাশার জানান, তাঁর জামাতা দরিদ্র পরিবারের সন্তান। দুর্ঘটনায় নিখোঁজ হওয়ার পর থেকে দিদারের স্ত্রী ও তিন সন্তানের কান্না থামছে না। মেয়ে ও নাতিদের ভবিষ্যৎ নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে বাশারের।
চরফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারেফ হোসেন বাঘা বলেন, ‘নিখোঁজ জেলেদের জন্য স্বজনের কান্না থামছে না। তাঁদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। বিভিন্ন স্থানে স্থানে খোঁজা হচ্ছে। পরিবারগুলো খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছে। উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে।’
জানা গেছে, ট্রলারটির মালিক কমলনগরের পাটোয়ারীর হাট এলাকার রুবেল মাঝির। ১৭ জন জেলেকে নিয়ে তিনি ১০ জুলাই গভীর সমুদ্রে মাছ শিকারে যান। এরই মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠলে ২৫ জুলাই ট্রলারটি কক্সবাজারের মহেশখালী উপজেলার পশ্চিমে গ্যাস পাম্পের কাছে ঝড়ের কবলে পড়ে। তীব্র ঢেউয়ের আঘাতে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। এ সময় ট্রলারের মাঝি রুবেলসহ ১৩ জেলে অন্য জেলেদের সহায়তায় সাঁতরে আরেকটি ট্রলারে ওঠেন। কিন্তু চার জেলে উঠতে পারেননি।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে