
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহানুর আলম (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে উপজেলার গোরকমণ্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ নম্বর সাব–পিলারের শূন্য লাইন থেকে প্রায় দু শ গজ ভেতরে (ভারতের) কোচবিহার জেলার মরাকুটি (ভোরাম পয়োস্তি) এলাকায় এ ঘটনা ঘটে।
জাহানুর একজন চোরাকারবারি বলে জানা গেছে। তিনি ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে।
এ ঘটনার পর আজ সকাল সাড়ে ৮টা থেকে ঘণ্টাব্যাপী ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে গোরকমণ্ডল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ ও ভারতের কোচবিহার জেলার ভারবান্দা গিদালদহ বিএসএফ ক্যাম্প কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন। এরপর বিএসএফ ঘটনাস্থল থেকে লাশ নিয়ে যায়।
বিজিবি জানায়, ওই সীমান্তে একদল ভারতীয় চোরাকারবারি চোরাই মালের পোঁটলা নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। এতে বিএসএফ বাধা দিলে তাঁরা টহলরত বিএসএফের পর্যবেক্ষণ পোস্টে হামলা চালান। এ সময় ভারতীয় ভারবান্দা ক্যাম্পের টহলরত বিএসএফ আত্মরক্ষার্থে তাঁদের লক্ষ্য করে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ওই চোরাকারবারি রাবার বুলেটে বিদ্ধ হয়ে ঘটনাস্থলের পাশের জলাশয়ে পড়ে নিহত হন। বাকিরা পালিয়ে যান।
এ সময় গুলির শব্দে সীমান্তবাসীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি বিরাজ করে।
খবর পেয়ে বেলা ১১টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম ওই সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে বাংলাদেশ বা বিজিবির কোনো সম্পৃক্ততা নেই।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে