কুড়িগ্রামের চিলমারীতে ১২ই রবিউল আউয়াল উপলক্ষে মসজিদে খিচুড়ি বিতরণ শেষে দুই পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। গতকাল রোববার দিনগত রাতে উপজেলার রমনা ইউনিয়নের রমনা খামার ঈদগাহ মাঠ জামে মসজিদে এ সংঘর্ষ হয়।
এতে আহত হন সোহান মিয়া (১৭) ও মিজানুর রহমান (২০)। পরে এলাকাবাসী তাদেরকে চিলমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দুইজনকে কুড়িগ্রাম সরকারি হাসপাতাল রেফার্ড করেন।
জানা গেছে, রমনা মডেল ইউনিয়নের রমনা খামার ঈদগাহ মাঠ জামে মসজিদে মিলাদ ও দোয়ার আগে বাবু মিয়া নামে এক ছেলে রাঙা মিয়াসহ কয়েক জনের কাছে খিচুড়ির প্যাকেট চান। এ সময় প্যাকেট না দিলে তারা ক্ষিপ্ত হয়ে বাগ্বিতণ্ডায় জড়ায়। পরে মিলাদ শেষে মসজিদে উপস্থিত মুসল্লিদের মাঝে খিচুড়ি বিতরণ শেষে বাড়ি বাড়ি খিচুড়ি পাঠানোর সময় বাবু মিয়াসহ তার লোকজন মারামারিতে জড়ান।
তারা একই ইউনিয়নের রমনা খামার এলাকার বাসিন্দা। রাঙ্গা মিয়া বলেন, আমাদের যারা খিচুড়ি রান্নার কাজে সাহায্যে করেছে, তাদেরকে খেতে দেওয়ার সময় বাবুসহ কয়েক জন খিচুড়ির প্যাকেট চেয়েছিল। কিন্তু দেওয়া হয়নি। যে কারণে এঘটনা ঘটিয়েছে। এটা খুবই দুঃখ জনক।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করা হয়েছে।
এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৬ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১২ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে