
কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের রশিদাবাদ ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ধোবাউড়া থানার নেপোলিয়াপাড়ার আব্দুস সাত্তারের ছেলে তোফাজ্জল (২২), একই থানার বালিগাঁও গ্রামের সিরাজ আলীর ছেলে বাবুল ইসলাম (৫৫) ও ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোপীনগর গ্রামের সামসু মিয়ার ছেলে নয়ন মিয়া (৪৫)।
পুলিশ জানায়, আজ রোববার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজ এলাকায় পুলিশের একটি টিম চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট রিচালনাকালে ময়মনসিংহ হালুয়াঘাট থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামতে বলে পুলিশ। অটোরিকশাটি তল্লাশির সময় যাত্রী বসার সিটের পেছন থেকে প্লাস্টিকের বস্তা এবং বাজারের হ্যান্ডব্যাগে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে