লিজ বা ব্যক্তি মালিকানায় নয়, বন্ধ সব পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু, শ্রমিকদের বকেয়া পাওনা ও সঞ্চয়পত্রের কাগজ ঈদের আগে দেওয়ার দাবি জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। আজ মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক জনার্দন দত্ত নান্টুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট কুদরত-ই-খুদা।
লিখিত বক্তব্য কুদরত-ই-খুদা বলেন, ‘২০২০ সালের ২ জুলাই সরকার ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়। মিল বন্ধের দুই মাসের মধ্যে সব পাওনা পরিশোধের অঙ্গীকার করলেও অদ্যাবধি অনেক শ্রমিক এরিয়ারসহ তাদের বকেয়া পাওনা পায়নি। এর মধ্যে খুলনার খালিশপুর জুট মিল ও দৌলতপুর জুট মিল, সিরাজগঞ্জের জাতীয় জুট মিল এবং চট্টগ্রামের কেএফডি ও আরআর জুট মিলের শ্রমিকেরা এখনো বকেয়া কোনো টাকা পায়নি।’
তিনি বলেন, ‘বিভিন্ন মিলের শ্রমিকেরা যাদের মামলা আছে তাঁদের দ্রুত মামলা নিষ্পত্তি করে বকেয়া টাকা পরিশোধ করা হচ্ছে না। অনেকে সঞ্চয়পত্রের কাগজ এখনো পাননি। ফলে শ্রমিকেরা নিদারুণ যন্ত্রণা ও উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছেন।’
এ শ্রমিক নেতা আরও বলেন, ‘বর্তমানে জীবনযাপন ব্যয় অত্যধিক বৃদ্ধি পাওয়ায় কর্মহীন এবং বকেয়া পাওনা থেকে বঞ্চিত শ্রমিকেরা তাদের পরিবার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। রোজা এবং ঈদুল ফিতর সমাগত।’ এমতাবস্থায় ঈদের আগে সব শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ এবং সঞ্চয়পত্রের কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি বলে জানা তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফম মহসীন, নাগরিক নেতা কবি সৈয়দ আলী হাকিম, যুগ্ম আহ্বায়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য মো. মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ, বাসদের সদস্যসচিব কোহিনুর আক্তার কণা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আবদুল করিম, বাংলাদেশ যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, বদলি শ্রমিক সংগ্রাম কমিটির উপদেষ্টা মো. নূরুল ইসলাম, আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন, শ্রমিক নেতা ওমর আলী, নূরুল ইসলাম, আবদুল হালিম মো. মতিয়ার রহমান, সাহিদুল ইসলাম, আবদুল জব্বার, মো. ফারুক, শামস শারফিন শ্যামন প্রমুখ।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪১ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে