
খুলনার রূপসা এলাকার সালাম জুট মিলে লাগা আগুন ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। রাত সোয়া ১১টায় খোঁজ নিয়ে জানা গেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি এবং নৌবাহিনীর দুটি ইউনিট। দুটি সংস্থার ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় জাবুসা এলাকায় অবস্থিত সালাম জুট মিলে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ এবং হতাহতরে কোনো খবর এখনো পাওয়া যায়নি।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমরে দায়িত্বে থাকা মো. আব্দুল কাদের বলেন, ‘বিকেলে সাড়ে ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।’
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (খুলনা) ফারুক হোসেন শিকদার বলেন, ‘ফায়ার সার্ভিস তাদের সাধ্যমতো চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। উক্ত প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপকের কোনো ব্যবস্থা নেই।’
তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা, রূপসা, বাগেরহাট অঞ্চল থেকে ১১টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট এবং নৌবাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।’
প্রতিষ্ঠানের ম্যানেজার বশির আহম্মেদ বলেন, ‘৩ নম্বর গুদামে অবস্থিত ১টি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। অল্প সময়ের মধ্যে ২ নম্বর এবং ১ নম্বর গুদামেও অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।’
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম এম এ সালাম সাংবাদিকদের বলেন,৩টি গুদামে উৎপাদিত পণ্য ছিল ৭৫০ টন যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা এবং কাঁচাপাট ছিল ১৩০০ টন। যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি। তিনি বলেন, সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে