সাতক্ষীরার কালিগঞ্জ থানা এলাকায় অবস্থিত নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে দেওয়া আগুনে ভস্মীভূত হয়েছে নির্বাচনী কার্যালয় ও পাশের দুটো ব্যবসা প্রতিষ্ঠান।
নৌকার নির্বাচনী অফিসের তত্ত্বাবধায়ক সুলতান আহমেদ বলেন, সম্ভবত শনিবার ভোর ৫টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা থানার সন্নিকটে অবস্থিত নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টার পাশাপাশি কালিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অফিসের আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে রাজ টেলিকম ও এশিয়া স্টিল অ্যান্ড থাই এ্যালুমিনিয়াম নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলনসহ তাঁর নেতা–কর্মীরা দুপুর ১টার দিকে ঘটনাস্থলে আসেন।
এ সময় এস এম আতাউল হক দোলন বলেন, নৌকার বিজয় নিশ্চিত জেনে তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনএমের নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজার ইন্ধনে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন তিনি। পাশাপাশি তিনি ভয়ভীতির তোয়াক্কা না করে কেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট দিতে অনুরোধ করেন।
এ বিষয়ে জানার জন্য নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের পূর্ব মুহূর্তে সকলকে শান্ত থাকার অনুরোধ জানান এই পুলিশ কর্মকর্তা।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে