
পাহাড়ি সবুজ ঘাস ও খড়ে লালন-পালন করা ষাঁড় ও বলদের চাহিদা বাড়ায় কোরবানির হাট জমে উঠেছে খাগড়াছড়ির মানিকছড়িতে। গতকাল থেকে উপজেলার বিভিন্ন হাটে সমতল এলাকার পাইকারদের আনাগোনা বাড়তে শুরু করেছে। তাঁরা পাহাড়ি গরুর খোঁজে হাটবাজার ঘুরে পছন্দসই গরু কিনছেন।
এ বছর উপজেলার ছোট-বড় মিলে প্রায় ৫০টি খামার এবং ১৫০-১৭০টি পরিবারে কোরবানির জন্য প্রায় তিন হাজার গরু-ছাগল প্রস্তুত করা হয়েছে। এসব পশুকে ৭০ শতাংশ সবুজ ঘাস ও খড় এবং ৩০ শতাংশ খৈল-ভুসি খাইয়ে মোটাতাজা করা হয়েছে। ফলে এ গরুগুলোর মাংস তুলনামূলকভাবে সুস্বাদু এবং চর্বিমুক্ত বলে দাবি করছেন খামারিরা।
গতকাল উপজেলার বৃহত্তম হাট তিনটহরীতে গিয়ে দেখা যায়, সেখানে প্রায় দেড় হাজার গরু ও শতাধিক ছাগল বিক্রির জন্য আনা হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা পাইকার ও ক্রেতারা গরুর রং, আকার ও স্বাস্থ্যের ভিত্তিতে দরদাম করছেন।
একসত্যাপাড়া থেকে আসা খামারি মো. দেলোয়ার হোসেন জানান, তাঁর ৫৫০ কেজি ওজনের একটি ষাঁড়ের জন্য এক পাইকার ২ লাখ ৩০ হাজার টাকা প্রস্তাব দিয়েছেন। অন্য দুটি বলদের ওজন ৬৫০ ও ৭০০ কেজি—যার জন্য তিনি পেয়েছেন ৫ লাখ ৭০ হাজার টাকার প্রস্তাব। তবে তিনি বলছেন, “ষাঁড়টি ৩ লাখ আর বলদ দুটো সাড়ে ৬ লাখ হলে ছেড়ে দেব।”
স্থানীয় গৃহস্থ মো. কামাল হোসেন বলেন, “এখনো বাজার পুরোপুরি জমেনি। চাঁদ ওঠার পর বড় গরুর কেনাবেচা বাড়বে। আজ বাজার ঘুরে দেখলাম, চট্টগ্রামের ক্রেতাদের নজর পাহাড়ি লাল ষাঁড়-বলদের দিকে বেশি।”
তিনটহরী গরু বাজারের ইজারাদার মো. কামাল হোসেন বলেন, “এ হাটে হাসিল মাত্র ২ শতাংশ হওয়ায় এখানে ক্রেতা বেশি ভিড় করেন। আজ অনেক পাইকার শহরের জন্য গরু কিনেছেন।”

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে গরু কিনতে আসা মো. ফরহাদ হোসেন বলেন, “পাহাড়ের ঘাস ও খড়ে মোটাতাজা করা গরুর মাংসের স্বাদই আলাদা। নিজের পছন্দমতো পশু কেনার সুযোগও আছে এখানে। আজ দেখে গেলাম, ঈদের ৪/৫ দিন আগে এসে কিনব।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তফা কামাল বলেন, “পাহাড়ের সবুজ ঘাস ও খড়ের কারণে গরু মোটাতাজা করা সহজ। এ খাদ্যতালিকা গরুকে তেলতেলে ও সুস্বাদু মাংস দিতে সহায়তা করে। এবার উপজেলায় প্রায় ১,৮০০টি কোরবানি উপযোগী গরু ও ৪৬০টি ছাগল প্রস্তুত রয়েছে।” তিনি আরও জানান, খামারিদের সহায়তায় প্রাণিসম্পদ দপ্তর নিয়মিত পরিদর্শন, পরামর্শ এবং অনলাইন-অফলাইন সেবা দিচ্ছে। বাজারে গরুর স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল টিমও কাজ করছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান রুবেল বলেন, “কোরবানির হাটে আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি বাজারে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলও চলছে।”

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে