
জয়পুরহাটের কালাই উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক জমিজমা নিয়ে সাইফুল ইসলামের সঙ্গে তাঁর শ্যালক জুয়েল হোসেনের (৪০) বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জুয়েল ছুরি দিয়ে সাইফুলের পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ফুফাতো ভাই আলমগীর হোসেন বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর বিচার চাই।’
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ জয়পুরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে