
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি গভীর নলকূপ স্থাপনের ১৮ বছরেও চালু করা সম্ভব হয়নি। সরকারি ৩৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পটি মুখ থুবড়ে পড়ায় প্রায় শতবিঘা জমিতে ফসল ফলাতে গিয়ে বিপাকে পড়েন স্থানীয় কৃষকেরা। এদিকে এই অচলাবস্থা নিরসনে সম্প্রতি গ্রামের ৫০ জন কৃষক স্বাক্ষরিত একটি আবেদন ইউএনওর কাছে জমা দেওয়া হয়েছে।
উপজেলা বিএমডিএ (বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে উপজেলার আলমপুর ইউনিয়নের ফোপড়া সুজাপুর মৌজার কৃষকদের সুবিধার্থে একটি কমিটির মাধ্যমে মোশারফ হোসেনের জমিতে গভীর নলকূপটি স্থাপন করা হয়। বিএমডিএ নিজস্ব খরচে বিদ্যুৎ-সংযোগের লাইন ও ভূগর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থার জন্য পাইপ সরবরাহসহ সব কাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু স্থানীয় অন্য একটি গভীর নলকূপের জটিলতার অজুহাতে দীর্ঘ ১৮ বছরেও নলকূপটির পানি উত্তোলন করা সম্ভব হয়নি।
জানতে চাইলে স্থানীয় ফোপড়া গ্রামের কৃষক খলিলুর রহমান বলেন, ‘পাশের একটি ব্যক্তিমালিকানাধীন গভীর নলকূপের মালিক শফির উদ্দিন। তিনি প্রভাবশালী হওয়ায় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘ ১৮ বছর এটি চালু করতে দেননি। খরা মৌসুমে পানির অভাবে আমরা ফসল ফলাতে পারি না।’
বর্গাচাষি সিরাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একবিঘা জমি সেচ দিতে আমাদের ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা গুনতে হয়। নলকূপটি চালু হলে ১৬ শ থেকে ১৮ শ টাকার মধ্যে একবিঘা জমি চাষ করা যাবে।’
জানতে চাইলে বর্তমান চালু থাকা গভীর নলকূপের মালিক শফির উদ্দিন বলেন, ‘আমরা প্রভাবশালী নয়, আমাদের স্কিমের ভেতরে ওই গভীর নলকূপটি বসানো হয়েছে। এ নিয়ে মারামারি হওয়ায় একটি মামলা হয়েছিল, সেখানে তারা পরাজিত হয়েছে।’
এ বিষয়ে উপজেলা বিএমডিএ সহকারী প্রকৌশলী মোস্তাক আহম্মদ বলেন, ‘লিখিত আবেদন পেয়ে আমি এলাকা পরিদর্শন করেছি এবং ওই এলাকার কৃষকদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছি। সেখানে সরকারের লাখ লাখ টাকার সম্পদ নষ্ট হচ্ছে। স্থানীয় কৃষকেরা ঐক্যবদ্ধ হয়ে আগ্রহী হলে নলকূপটি আবার চালু করা সম্ভব। তা না হলে সরকারি সম্পদ রক্ষায় সরঞ্জামগুলো উত্তোলন করে নিয়ে আসা হবে।’
ইউএনও সানজিদা চৌধুরী বলেন, অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএমডিএ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে