
ঝিনাইদহের শৈলকুপায় রাতের আধারে হাফিজ উদ্দিন বিশ্বাস নামের এক কৃষকের তিন বিঘা জমির দেড় হাজার পেঁপেগাছে কীটনাশক ছিটিয়ে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
কৃষক হাফিজ বিশ্বাস উপজেলার ঝাউদিয়া গ্রামের মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে।
গতকাল রোববার বিকেলে পেঁপেখেতে গিয়ে গাছ মারা যাওয়ার বিষয়টি বুঝতে পারেন কৃষক হাফিজ বিশ্বাস। পচনশীল রাসায়নিক স্প্রে করে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে গ্রামের অন্যান্য কৃষক ও হাফিজ উদ্দিনের অভিযোগ। কেউ ‘হিংসা’ করে এই ধরনের কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
হাফিজ উদ্দিন জানান, তিন বিঘা জমির পেঁপেগাছ পরিচর্যায় তিনি ৫ লাখ টাকার বেশি খরচ করেছেন। পেঁপে বিক্রি করে লাভের আশায় এনজিও থেকে ঋণ নিয়ে এই পেঁপে বাগান তৈরি করেন। তিনি আশা করছিলেন কোনো অঘটন না ঘটলে প্রায় ২০ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হাফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে নিয়মিত অন্যের জমি লিজ নিয়ে চাষ করে আসছেন। এ বছর তিন বিঘা জমিতে ১ হাজার ৫০০ পেঁপেগাছের বাগান তৈরি করেন। ফুল ও ফলে ভরপুর পেঁপেবাগানটি এখন পচনশীল স্প্রে করে শেষ করে দেওয়া হয়েছে।
এলাকার অন্য কৃষকেরা বলেন, রাতের আঁধারে এ ধরনের অপকর্ম চাষিদের জন্য আতঙ্কের। এখন মাঠজুড়ে বিভিন্ন ফসল রয়েছে, হাফিজের বাগানে যা হয়েছে, তা অনেক বেদনাদায়ক এবং এলাকার কৃষকদের জন্য আতঙ্কজনক।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, গ্লাইফোসেট নামক তরল বিষে এ ধরনের ক্ষতি হয়। অন্তত তিন-চার দিন আগে ঝাউদিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজ বিশ্বাসের বাগানে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করতে পারে।’
কৃষি কর্মকর্তা আরও জানান, এ বছর তিন বিঘা জমিতে ১ হাজার ৫০০ গাছে ১৫ থেকে ২০ লাখ টাকা আয়ের সম্ভাবনা ছিল। ক্ষতিগ্রস্ত হাফিজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আর্থিক সাহায্যের আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে