
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাঁচলিয়া গ্রামে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে দখলের অভিযোগ উঠেছে সাইদুর রহমান ওরফে মন্টুর বিরুদ্ধে। এই ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. দবির উদ্দীন মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, রাস্তার অর্ধেক অংশ তাঁর নিজস্ব জমি।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ঘুষি ও লাঠির আঘাতে চাচা নিয়ামত আলী (৪৫) মারা গেছেন। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিয়ামত আলী ওই গ্রামের ইমান আলীর ছেলে।

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার(৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সই করা এক আদেশে তাঁকে প্রত্যাহার করা হয়। আদেশে বলা হয়েছে, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে ৫ জুনের মধ্যে পুলিশ...

ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসন প্রকল্পে এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টাকালে গণপিটুনিতে বিল্লাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি মাগুরা জেলার মহম্মদপুরের দেউলি গ্রামের বরকত উল্লাহর ছেলে।