
ঝিনাইদহের কোটচাঁদপুরে লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ি থেকে এবার প্রত্যাহার হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান। গতকাল বুধবার তাঁকে ঝিনাইদহ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি ওসি কবির হোসেন মাতুব্বর।
পুলিশের একটি সূত্র জানায়, কোটচাঁদপুরের পাঁচলিয়া গ্রামের হাফিজুর রহমান (উজ্জ্বল) একই গ্রামের সোলাইমান হোসেনের নামে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ করেন। গত সোমবার সেই অভিযোগ তদন্তে সোলাইমান হোসেনের বাড়িতে যান এএসআই লুৎফর রহমান ও পুলিশ সদস্য সবুজ হোসেন। তখন এলাকাবাসীর তোপের মুখে পড়েন পুলিশের ওই দুই সদস্য। সে সময় পরিস্থিতি মোকাবিলায় এএসআই পিস্তল উঁচিয়ে গুলি করতে যান উত্তেজিত লোকজনকে। পরে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এএসআই লুৎফর রহমানকে ঝিনাইদহ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তবে পুলিশ সদস্য সবুজ হোসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে এএসআই লুৎফর রহমান বলেন, ‘স্থানীয় জনতা উত্তেজিত হয়ে আমাদের ওপর চড়াও হয়। আমি তখন পিস্তল দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এর বাইরে আর কিছু না। সেই ঘটনা রং লাগিয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, সেটা ঠিক না।’
এর আগে লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার হন পুলিশের আরেক এএসআই শামসুল ইসলাম। তিনি পাঁচলিয়া গ্রামের একটি চুরির ঘটনায় সালাম নামের এক যুবককে ধরে এনে মারপিট করেন। এরপর টাকা নিয়ে যুবককে ছেড়ে দেওয়া হয়—এমন অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে