
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাওতিতা এলাকায় ভুক্তভোগী এক মা তাঁর ১৩ মাস বয়সী সন্তানের লাশ নিয়ে প্রেমিক হৃদয় ব্যাপারীর বিচারের দাবি জানিয়েছেন।
আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা গ্রামে মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানান।
মানববন্ধনে বক্তারা জানান, ২০২১ সালে একই এলাকার হৃদয় ব্যাপারীর সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিভিন্ন সময় তাঁরা শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হন। পরবর্তী সময় ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর হৃদয় ব্যাপারী আনুষ্ঠানিকভাবে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। কিন্তু ১৯ ফেব্রুয়ারি ২০২৫ সালে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে হৃদয় ব্যাপারী কৌশলে নবজাতককে নিয়ে পালিয়ে যান। পরে শিশুটিকে রাস্তার পাশে ফেলে রেখে তিনি পালিয়ে যান। এক ভিক্ষুক শিশুটিকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে একটি চাইল্ড হোমে পাঠান।
ঘটনার খবর পেয়ে ওই নারী চাইল্ড হোমের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময় ডিএনএ পরীক্ষা ও আইনি প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ৯ মার্চ তিনি শিশুটিকে নিজের কাছে ফেরত আনেন। শিশুটি তখন অসুস্থ অবস্থায় ছিল এবং পরে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে অভিযুক্ত হৃদয় ব্যাপারীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
উল্লেখ্য, ৯ মার্চ ওই নারী হৃদয় ব্যাপারী ও আরও দুজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত হৃদয় ব্যাপারীর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে এবং তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খাগড়াছড়িতে জ্বালানি তেলের সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা। ঈদুল ফিতরের টানা ছুটিতে তৃতীয় দিনেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক বাইকার ও ভ্রমণপিপাসু খাগড়াছড়িতে ঘুরতে এসেছেন। তবে হঠাৎ জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন।
৩ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ায় বড়াল নদ থেকে জাহিদ হাসান (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সিলন্দা বাজার এলাকায় নদে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। জানা গেছে, জাহিদ হাসান জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে।
৩ ঘণ্টা আগে
ঈদের ছুটির পর ঝিনাইদহের কোটচাঁদপুরের ফিলিং স্টেশনগুলোয় সোমবার বিকেল থেকে পেট্রল, অকটেন দেওয়া শুরু করেছে। এই খবরে দূরদূরান্ত থেকে জ্বালানি নিতে লম্বা লাইন দিয়েছেন মোটরসাইকেল আরোহীরা। এ ছাড়া অনেকে এসেছেন বোতল ও কনটেইনার নিয়ে জ্বালানি নিতে। এতে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে ফিলিং স্টেশনগুলোয়।
৩ ঘণ্টা আগে
ঝালকাঠিতে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহন কাউন্টারে অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় ঝালকাঠি বাসস্ট্যান্ডে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঢাকাগামী লাবিবা ও বলেশ্বর বাস কাউন্টারকে যথাক্রমে পাঁচ ও ছয় হাজার টাকা করে...
৪ ঘণ্টা আগে