
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ থাকলেও যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।
আজ বুধবার (২১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচ ট্রাক মাছ ভারতে রপ্তানি ও ভারত থেকে ১৫ ট্রাক বিভিন্ন ধরনের মাছ আমদানি হয়েছে।
বেনাপোল মৎস্য অফিসের ইন্সপেক্টর আসওয়াদুল আলম জানান, তাঁরা পত্রপত্রিকায় দেখেছেন আখাউড়া দিয়ে ভারতে মাছ রপ্তানি হচ্ছে না। তবে বেনাপোল বন্দর দিয়ে মাছ রপ্তানি ও আমদানি স্বাভাবিক রয়েছে। আজ দিনভর পাঁচ ট্রাক সামুদ্রিক মাছ ভারতে রপ্তানি ও ভারত থেকে আনুমানিক ১৫ ট্রাকের মতো মাছ আমদানি হয়েছে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, দেশের ১৪টি বন্দরের মধ্যে মাত্র বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে মাছ রপ্তানির অনুমতি রয়েছে। তবে আজ আখাউড়া বন্দর দিয়ে মাছ রপ্তানি না হলেও বেনাপোল বন্দর দিয়ে মাছ রপ্তানি স্বাভাবিক আছে।
কিন্তু ভারত সরকার সম্প্রতি বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ স্থলপথে ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতমুখী রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। এতে বৈদেশিক মুদ্রা আয় কমেছে।
বেনাপোল বন্দর দিয়ে বর্তমানে রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট ও পাটজাত পণ্য, মাছ, রড, সিমেন্ট, ভোজ্যতেল, প্রক্রিয়াজাত খাবার, কেমিক্যাল, মেহগনি ফল, শুঁটকি ইত্যাদি।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে