
বেনাপোল (যশোর) যশোর-১ আসন শার্শাতে জামাত প্রার্থী মাওলানা আজিজুর রহমান ১,১৭৩৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯২,৯৯৫ ভোট। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

যশোরের শার্শা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫টি গুলি এবং ৪০ বোতল মাদকজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে পাচারকারীরা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজন ও শত শত গ্রামবাসী ভিড় জমায়। এ সময় স্থানীয় বাসিন্দারা সন্দেহজনকভাবে প্রবাসী সুমনের বড় ভাই, ইজিবাইকের চালক রফিকুল এবং তাঁর স্ত্রী-সন্তানকে অবরুদ্ধ করে রাখে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যশোরের শার্শায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মারামারিতে পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামলাগাছী গ্রামে তাঁদের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে আশিকুর রহমান নামের আহত এক যুবক শার্শা থানায় অভিযোগ করেছেন।