যশোরের ঝিকরগাছায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ ঘটেছে। এতে যুবদলের এক কর্মী এবং তাঁর বাবা ও ফুফাতো ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে।
উপজেলার চান্দেরপোল মোড়ে গতকাল সোমবার রাত ৮টার পর এই সংঘর্ষ ঘটে। এতে আহত হন গুণনগর গ্রামের যুবদল কর্মী আরাফাত হোসেন লাল্টু এবং তাঁর বাবা মোতালেব হোসেন ও ফুফাতো ভাই মামুন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নীর অনুসারী লাল্টু ও রুবেলের সঙ্গে বিরোধ চলছিল সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপুর অনুসারী মিজান, সোহাগ, রশিদ ও রেজাদের। গতকাল রুবেলকে প্রতিপক্ষ ধরে নিয়ে গেলে ঘটনাস্থলে যান লাল্টু। সঙ্গে ছিলেন তাঁর বাবা মোতালেব ও ভাই মামুন। তখন প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে লাল্টুর ওপর হামলা চালায়। দা ও চায়নিজ কুড়ালের আঘাতে লাল্টুর ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা ও ঘাড়ে মারাত্মক জখম হয়।
লাল্টুর ভগ্নিপতি শাহাজান জানান, হামলা থেকে লাল্টুকে বাঁচাতে গেলে তাঁর বাবা ও মামুন হামলার শিকার হন। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। তখন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের বরাতে শাহাজান জানান, লাল্টুর হাতের কবজি কেটে ফেলতে হতে পারে।
এলাকাবাসী জানান, লাল্টুকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আজ মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
এই সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ বলেন, ‘অপরাধী যেই হোক, দলে তার ঠাঁই হবে না। বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনে থেকে কোনো বিশৃঙ্খলা করার উপায় নেই। আর অপরাধীকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে।’
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ গাজী বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। এ ঘটনা এরই জের। মামলা প্রক্রিয়াধীন।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে